সর্বশেষ হালনাগাদ: সেপ্টেম্বর ২০২৬
এই প্ল্যাটফর্মে মিথ্যা, প্রতারণামূলক বা বেআইনি কোনো পোস্ট (চাকরি, ব্যবসা, বাড়ি ভাড়া, পণ্য বিক্রি ইত্যাদি) দেওয়া যাবে না। প্রতিটি পোস্টের তথ্য সত্য ও যাচাইযোগ্য হতে হবে। এই নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট পোস্ট বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে।
আমার গাইবান্ধা একটি ডিরেক্টরি ও সংযোগকারী প্ল্যাটফর্ম মাত্র — পোস্টদাতা এবং যিনি যোগাযোগ করছেন, তাদের মধ্যকার লেনদেন বা চুক্তির কোনো পক্ষ আমরা নই। দুই পক্ষের মধ্যে হওয়া কোনো লেনদেন, চুক্তি বা বিরোধের দায়ভার এই প্ল্যাটফর্মের নয়।
আমার গাইবান্ধা শুধু ক্রেতা ও বিক্রেতাকে যুক্ত করে; কেনাবেচার কোনো পক্ষ নয়।
নোরা একটি স্বয়ংক্রিয় এআই সহকারী এবং সে ভুল করতে পারে। নোরা চিকিৎসা, আইনি বা আর্থিক কোনো পরামর্শ দেয় না। নোরা যা দেখায়, সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট লিস্টিংয়ের পাতায় গিয়ে নিজে যাচাই করে নিন।
নিয়ম ভঙ্গ করা, ভুয়া বা আপত্তিকর মনে হওয়া যেকোনো পোস্ট অ্যাডমিন প্রয়োজনে সরিয়ে ফেলতে বা আর্কাইভ করতে পারবেন, কোনো পূর্ব নোটিশ ছাড়াই। এটা প্ল্যাটফর্মের মান ও নির্ভরযোগ্যতা বজায় রাখার জন্য প্রয়োজনীয়।
রেজিস্ট্রেশনের সময় দেওয়া তথ্য সঠিক ও নিজের হতে হবে। একজন ব্যবহারকারী একটির বেশি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। অ্যাকাউন্টের নিরাপত্তা (পাসওয়ার্ড ইত্যাদি) রক্ষা করার দায়িত্ব ব্যবহারকারীর নিজের।
বেশিরভাগ ফিচার বিনামূল্যে ব্যবহার করা যায়। কিছু বাড়তি সুবিধা (যেমন ফিচারড পোস্ট) পেইড প্ল্যানের আওতায় পড়ে — সব প্ল্যানের বিস্তারিত প্রাইসিং পাতায় দেখা যাবে।